1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর গুম-খুনের বিচার দাবিতে রাজধানীতে ১১ দলীয় সমাবেশের ঘোষণা বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও দুই বছর সময় লাগবে, বললেন অর্থমন্ত্রী ২৩ জুন ঘিরে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা, র‍্যাবের সতর্কবার্তা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ধান মাড়াই করতে এসে শ্রমিকের মৃত্যু;মারধরের অভিযোগ খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় স্কুল শিক্ষককে পিটিয়ে জখম

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৯৪৩ সময় দর্শন
ভাঙ্গুড়ায় স্কুল শিক্ষককে পিটিয়ে জখম
পাবনার ভাঙ্গুড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মোস্তাফিজুর রহমান (৪৫) নামে এক স্কুল শিক্ষককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
সোমবার (১৮) দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার ভদ্রপাড়া এলাকায় এঘটনা ঘটে।
ঘটনার দিন রাতে আহত শিক্ষকের বড় ভাই হামিদুর রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত মোস্তাফিজুর ভদ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভদ্রপাড়া মহল্লার মৃত রউচ উদ্দিনের ছেলে।
জানা গেছে, ভাঙ্গুড়া পৌরসভার ভদ্রপাড়া মহল্লার (অবঃ মাষ্টার) মৃত রউচ উদ্দিনের সাথে পাশ্ববর্তী চৌবাড়িয়া মধ্যপাড়া মহল্লার আঃ হাই প্রামাণিকের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুরে স্কুল শিক্ষক মোস্তাফিজুর রহমান ভাঙ্গুড়া বাজার থেকে শেখ রাসেল এর জন্মদিন উদযাপনের জন্য পুরস্কার ক্রয় করে বিদ্যালয়ে ফিরছিলেন।
পথে আঃ মান্নানের কাঠের মিল এলাকায় পৌঁছালে আঃ হাইয়ের নেতৃত্বে মধু, বাহাদুর ও সুমেল তাকে পিটিয়ে গুরুতর জখম করে। এতে তার মাথায় আঘাত পান। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত স্কুল শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, স্কুলে যাওয়ার পথে তারা আমার গলায় গামছা পেঁচিয়ে এলোপাথাড়ি ভাবে কাঠের বাটাম দিয়ে মারধর করে। আমি এ ঘটনার বিচার চাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক ডাঃ আশরাফুল ইসলাম বলেন, আহত শিক্ষকের গলা ও মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আঃ হাই প্রামাণিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মঃ ফয়সাল আহসান বলেন, এঘটনায় আহত শিক্ষকের বড় ভাই হামিদুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host