1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয় হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

শান্তির এই নোবেল বিশ্বের সব সাংবাদিকের : মারিয়া রেসা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪২৮ সময় দর্শন
শান্তির এই নোবেল বিশ্বের সব সাংবাদিকের : মারিয়া রেসা

অনলাইন ডেস্ক

শান্তিতে নোবেলজয়ী ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা এই পুরস্কার বিশ্বের সব সাংবাদিককে উৎসর্গ করেছেন। আজ শনিবার একথা বলেন সংবাদমাধ্যমের স্বাধীনতার লড়াই চালিয়ে যাওয়া এই সাংবাদিক।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কড়া সমালোচক মারিয়া রেসা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রকৃত অর্থে এই পুরস্কার বিশ্বজুড়ে কাজ করা সব সাংবাদিকের। আমাদের অনেক ফ্রন্ট থেকে সাহায্য দরকার। আজকে সাংবাদিক হওয়া অনেক বেশি কঠিন এবং বিপজ্জনক।

গতকাল শুক্রবার ফিলিপাইনের সংবাদমাধ্যম র‌্যাপলারের সহ-প্রতিষ্ঠাতা মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। নিয়ন্ত্রকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গণমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার প্রচেষ্টা জারি রাখায় চলতি বছর শান্তির নোবেল পেয়েছেন ফিলিপাইন ও রাশিয়ার এ দুই সাংবাদিক।

সাংবাদিকদের জন্য বিশ্বে সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে পরিচিত ফিলিপাইনের মতো দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে যাওয়া এই সাংবাদিকের নোবেলপ্রাপ্তিকে ‌‘বিজয়’ হিসেবে প্রশংসা করেছেন দেশটির বিভিন্ন সাংবাদিক সংগঠন ও মানবাধিকার কর্মীরা।

২০১৬ সালে ফিলিপাইনের ক্ষমতায় দুতার্তে আসার পর রেসা এবং তার সংবাদমাধ্যম র‌্যাপলারকে ধারাবাহিক ফৌজদারি অপরাধের অভিযোগ, তদন্তের মুখোমুখি হওয়া ছাড়াও অনলাইনে আক্রমণের শিকার হতে হয়। প্রেসিডেন্ট দুতার্তে বরাবরই র‌্যাপলারকে ‘ভুয়া সংবাদমাধ্যম’ বলেছেন এবং রেসাকে নিয়ে দেশটিতে অনলাইনে মানহানিকর বার্তা ছড়ানো হয়।

৫৮ বছর বয়সী ফিলিপিনো এই সাংবাদিক বলেছেন, এই পুরস্কার তার নিজের এবং ফিলিপাইনের অন্যান্য সাংবাদিকদের শারীরিক আক্রমণ ও অনলাইন হুমকির বিরুদ্ধে একটি সুরক্ষা হিসেবে কাজ করবে বলে তিনি আশা করছেন। ‘তাদের বিরুদ্ধে আমরা’ ধারণাটি কখনোই সাংবাদিকদের সৃষ্টি ছিল না। এটি ছিল ক্ষমতায় থাকা মানুষদের সৃষ্টি; যারা সমাজকে বিভক্ত করে এমন এক ধরনের নেতৃত্ব ব্যবহার করতে চেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host