1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাঁথিয়ায় পূর্ব বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি ‘এখন টিভি’র সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউ’র উদ্বেগ ভাঙ্গুড়া সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজি গণশুনানির জন্য অনুসন্ধান চলছে ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২ সরিষা ফসলের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১৩ পদে নিয়োগ বরকতময় মাস মাহে রমজান শুরু, ব্যাংক ও অফিস চলছে পরিবর্তিত সময়সূচিতে আজ থেকে সব স্কুল-কলেজ-মাদরাসায় ছুটি

তুরাগে ট্রলারডুবি, দুই শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৫৯ সময় দর্শন
তুরাগে ট্রলারডুবি, দুই শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্কঃ

রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ সাতজনের মধ্যে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা মো. রায়হান জানান, দুই শিশু ও এক নারীসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের নাম- পরিচয় জানা যায়নি। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আমিন বাজারের কয়লার ঘাটে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম   বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ট্রলারডুবির ঘটনা শুনে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দলকে আমিন বাজারে তুরাগ নদে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে। ফায়ার সার্ভিস নিখোঁজ দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, শনিবার সকালে তুরাগ নদে আমিন বাজার এলাকা থেকে প্রায় ১৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার গাবতলীর উদ্দেশে রওনা দেয়। নদের মাঝ বরাবর পৌঁছালে একটি বালুভর্তি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে শিশুসহ সাত যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host