1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ট্রেড ইউনিয়ন কর্মশালা ভাঙ্গুড়ায় মাদক সেবনকালে হঠাৎ ম্যাজিস্ট্রেট গিয়ে হাজির, অতঃপর…. ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়ালো ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় পুকুরের মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করতে সচিব কমিটির পাঁচ সিদ্ধান্ত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড কারাকাস, নিহত অন্তত ৩২ বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভাঙ্গুড়ায় গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ

টাইগারদের রেকর্ড জয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৬৭ সময় দর্শন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচ শেষে পৃথক বাণীতে তারা এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট টিমের সকল সদস্য ও ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের সোনার ছেলেরা পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সিরিজ জিতেছে। আশা করি ভবিষ্যতেও সাফল্যের এ ধারাবাহিকতা বজায় থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই দাপুটে জয় অন্যান্য দেশের বিপক্ষে আগামী দিনের সিরিজগুলোয় বাংলাদেশকে আরও ভালো খেলতে অনুপ্রেরণা যোগাবে।’

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৬০ রানের বিপুল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ১২৩ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় অজিরা। যা টি-টোয়েন্টির ইতিহাসে তাদের সর্বনিম্ন স্কোর।

অজি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন অধিনায়ক ম্যাথু ওয়েড। এছাড়া ১৭ রান করেন বেন ম্যাকডারমট। বাকিদের মধ্যে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। সবাই আসা-যাওয়ার মিছিলে ছিলেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host