1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয় হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ভাঙ্গুড়ায় অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করলেন ওসি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৬৪৪ সময় দর্শন

ভাঙ্গুড়া প্রতিনিধি:
একজন বৃদ্ধ অচেতন অবস্থায় বড়ালব্রিজ রেল স্টেশনের প্লাট ফরমে পড়ে আছেন ! সোমবার (২৬ জুলাই) দুপুরে ফোনে সংবাদটি পান পাবনার ভাঙ্গুড়া থানার ওসি মু. ফয়সাল বিন আহসান। তখনই সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি ছুটে যান ওই প্লাটফরমে। তিনি সেখানে গিয়ে দেখেন এক বৃদ্ধ অজ্ঞান অবস্থায় কাতরাচ্ছেন। তার বয়স আনুমানিক ৬০/৬৫ বছর।

পুলিশ সদস্যদের সহায়তায় ওসি বৃদ্ধকে একটি অটোভ্যানে তুলে নিয়ে তার চিকিৎসার জন্য ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক ভাবে তার করোনা টেস্ট করানো হয় কিন্তু রিপোর্ট নেগেটিভ পাওয়া যায়। বর্তমানে লোকটি স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


কর্তব্যরত চিকিৎসক জানান,বৃদ্ধের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে সোমবার বিকালে রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কথা বলতে পারেননি।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জানাগেছে লোকটি অসহায় একজন ভিক্ষুক। তবে কেউ তার ঠিকানা বলতে পারেনি। তিনি আরো বলেন, পুলিশের দায়িত্ববোধ থেকে বৃদ্ধকে উদ্ধার এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বৃদ্ধের নিকটতম কারো সন্ধান মিললে তার কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host