1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

মার্সিডিজ ব্রান্ডের হেলিকপ্টার কিনলেন নেইমার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৭২ সময় দর্শন

কোপা আমেরিকা ও ইউরো -২০২০ শেষে ছুটি চলছে ফুটবলপাড়ায়। ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হয়নি এখনো। লা লিগা, বুন্দেসলিগা ,সেরিআ কোনো ক্লাব ফুটবলই হচ্ছে না আপাতত। বেশিরভাগ তারকারাই অবসরে। অন্য সবার মতোই অবসরে নেইমারও। যদিও কোপা আমেরিকার শিরোপার কাছাকাছি গিয়ে সেটা না ছোঁয়ার কষ্ট বয়ে বেড়াচ্ছেন অবসর সময়ে। আর সেই কষ্ট ভুলতেই হয়ত নিজের শখ পূরণে মনোযোগী হয়েছেন। এক কথায় কোপার দুঃখ ভুলতে একেবারে নতুন এক হেলিকপ্টার কিনে ফেলেছেন নেইমার। যার মূল্য ১০ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মূদ্রায় ১১৭ কোটি টাকা!

এতো দাম হওয়াই স্বাভাবিক। এটি বিখ্যাত মার্সিডিজ ব্রান্ডের। মডেল -১৪৫। বাজারে নতুন এসেছে এটি। হেলিকপ্টার কেনার খবরটি ভক্ত-অনুরাগীদের জানাতে ইন্সটাগ্রামে শেয়ারও করেছেন নেইমার।

যেখানে দেখা গেছে হুডি পরে নিজের বাগানের প্রাচীরে বসে নেইমার। পেছনে কালো চকচকে নতুন হেলিকপ্টারটি। হেলিকপ্টারের গায়ে তার নাম বড় করে লেখা।

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও থেকে ৬০ মাইল দূরে উপকূলের কাছে বিলাসবহুল বাড়ি নেইমারের। এখন থেকে এই হেলিকপ্টারে উড়েই জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন তিনি।

তথ্যসূত্র: মিরর

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host