1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অটোভ্যানচালক কিশোরের লাশ উদ্ধার পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আদানির গোড্ডা কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের ঘোষণা আদালতের রায়ের বিরুদ্ধে ধর্মঘট-হরতাল অবৈধ : হাইকোর্ট গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি এসএসসি পুনঃনিরীক্ষায় বদলে গেল শিক্ষার্থীদের ভবিষ্যৎ খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময়

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিকের জামিন

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩০৭ সময় দর্শন

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের সংবাদ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন দিয়েছেন আদালত।

রোববার বিকাল ৩টার দিকে হাসপাতাল থেকে সাংবাদিক তানুকে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা এসআই ডালিম কুমার রায় সাংবাদিক তানভীর হাসান তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন।

তানুর আইনজীবী অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী বলেন. গ্রেফতার হওয়া সাংবাদিক তানভীর হাসান তানুকে পুলিশ আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলেও আদালত নামঞ্জুর করেন। একই সঙ্গে ওই সাংবাদিক করোনায় আক্রান্ত থাকায় আদালত তা আমলে নিয়ে জামিন দেন।

এর আগে শনিবার রাত আটটার দিকে সদর থানা চত্বর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় সাংবাদিক তানভীর হাসান তানুকে গ্রেফতার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে সাংবাদিক তানভীর হাসান তানু, আব্দুল লতিফ লিটু ও রহিম শুভকে আসামি করে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ জুলাই, ৬ জুলাই ও ৭ জুলাই বিভিন্ন গণমাধ্যমে করোনা রোগীর খাবার সরবরাহ নিয়ে ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, জনরোষ সৃষ্টিকারী মানহানিকর’ সংবাদ প্রকাশ করা হয়েছে।

এদিকে তানুকে গ্রেফতারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার মুক্তির দাবিতে এবং মিথ্যা মামলার প্রত্যাহার চেয়ে প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host