1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার ৩ পদ্মার ৩৫ কেজি ওজনের বাঘাআইড় বি‌ক্রি ৬৫ হাজার টাকায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী শিশু রামিসা হত্যা-ধর্ষণ মামলায় আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিলো সরকার শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় বিচার শুরু ১ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা বায়তুল মুকাররমে ঈদুল আযহায় ৫টি জামাত: ইমাম ও মুকাব্বিরের তালিকা প্রকাশ ভ্যাপসা গরমে দিশাহারা দেশবাসী, বৃষ্টির জন্য দোয়া রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর সিআইডির ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৫৪৩ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ সোমবার ভাঙ্গুড়া উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা হোসেন আলী অডিটোরিয়ামে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ,ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: নাজমুল হক প্রমুখ।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজর্ ঞ্জু ও আজিদা পারভিন পাখি,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,সরকারি কর্মকর্তা ও সুশিল সমাজের প্রতিনিধিরা।

সভায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের সাথে দিবসটি উদযাপনের জন্য জাতীয় কর্মসূচীর সাথে সংগতি রেখে কর্মসূচী গ্রহন করা হয়। এগুলোর মধ্যে উপজেলা পরিষদে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতি মুড়্যালে পুষ্পস্তবক অর্পণ,সরকারি-বেসরকারি ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখা,বৃক্ষরোপণ কর্মসূচী,মসজিদ-মন্দির ও গির্জায় দুপুরে বিশেষ প্রার্থনা উল্লেখযোগ্য। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বঙ্গবন্ধুর জীবনের উপর ভারচ্যুয়াল বক্তৃতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকণ প্রতিযোগিতা (অন-লাইন) ।

সভা শেষে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা পরিষদের শিশু পার্কে বৃক্ষ রোপণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: বাকি বিল্লাহ,মেয়র গোলাম হাসনাইন রাসেল ও ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host