1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  বেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসে যে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল পরিত্যক্ত কূপে ছাগল তুলতে নেমে একই পরিবারের ৪ জন নিহত পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ মানজামবির জোড়া গোলে জয় পেলো সুইজারল্যান্ড বাঁচা-মরার ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাড়পত্র ছাড়াই ভর্তির পরিপত্র জারি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৫৭৪ সময় দর্শন

ঢাকা অফিস : প্রাথমিকের শিশুরা ছাড়পত্র ছাড়াই তাদের বাসস্থানের কাছের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিকের সব বিভাগের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা কর্মকর্তাদের নির্দেশ দিয়ে রোববার পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতে সারা দেশের বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে (১৭ মার্চ থেকে)। এই পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্রছাত্রীরা শহর ছেড়ে গ্রামে অবস্থান করছে। গণমাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়হীন হয়ে পড়তে পারে।

এই পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীরা যাতে বিদ্যালয়হীন হয়ে ঝরে না পড়ে, সে জন্য ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের বছরের যেকোনো সময় তাদের বাসস্থানের সংশ্লিষ্ট ক্লাস্টারের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়।

এতে বলা হয়, যে শিক্ষার্থী ভর্তি হবে, সে যে বিদ্যালয়ের অধ্যয়নরত ছিল, তার আইডি কার্ড বা বেতন বই বা স্লিপ বা ক্লাস ডায়েরি বা বইপুস্তক বা খাতাপত্র ইত্যাদি সংশ্লিষ্ট সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাচাই করবেন। তারপর তিনি ওই শিক্ষার্থীকে ভর্তি করবেন। এ ক্ষেত্রে আগের বিদ্যালয়ের কোনো ছাড়পত্র বা টিসি’র প্রয়োজন হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host