1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
খানমরিচ ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা হজের নিবন্ধন শেষ ২৪ সেপ্টেম্বর, বাড়বে না সময় গণভোটের রায় অবমাননা ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে লংমার্চ অব্যাহত থাকবে: জামায়াত আমির নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন আত্মহত্যা প্রতিরোধে আমাদের করণীয় হয় আমি থাকব, না হয় হাসপাতালের দুর্নীতি থাকবে: স্বাস্থ্যমন্ত্রী আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ হাসপাতালে-এ প্রধানমন্ত্রী পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৩০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৪৬ সময় দর্শন

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য ভিভিআইপি উপহার হিসেবে বাংলাদেশের হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে ৩০০ কেজি হাড়িভাঙ্গা আম ভারতের প্রতিনিধিদের হাতে তুলে দেন বাংলাদেশ কর্তৃপক্ষ।

আগরতলাস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার মোহাম্মদ যোবায়েদ হোসেন জানান, প্রধানমন্ত্রী শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন। এতে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত হবে। পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও আরও দৃঢ় হবে।

আম হস্তান্তরের সময় আগরতলার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. আসাদুজ্জামান, আখাউড়া স্থলবন্দরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ত্রিপুরা স্থলবন্দরের কর্মকর্তা নন্দী বাবু, স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আলী, স্থলবন্দর বিওপির বিজিবি কর্মকর্তা সুবেদার আব্দুর রহমান, ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host