1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

শাটডাউন শঙ্কায় শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভিড়

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৫৮ সময় দর্শন

মুন্সীগঞ্জে লকডাউন চলছে সড়কে রয়েছে চেকপোস্ট আইন শৃঙ্খলা বাহিনী ও তৎপর তারপরও নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিমুলিয়া নৌরুট ব্যবহার করে দেশের দক্ষিনাঞ্চলের ২৩টি জেলার মানুষ বাড়ি ফিরতে ঘাটে ভির করছে। শাটডাউন ঘোষণার আশঙ্কায় যাত্রীদের =ই ভিড়। তাই সড়কে চেকপোস্ট বসিয়েও আটকানো যাচ্ছে না তাদের।

২৫ জুন শুক্রবার সকাল থেকে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলোতে দক্ষিণবঙ্গগামী প্রচুর যাত্রীকে পার হতে দেখা যায়। একসঙ্গে পারাপার হচ্ছে পণ্যবাহী ও জরুরি যানবাহন।

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটে সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। লকডাউনের নিয়ম অনুযায়ী, শুধু পণ্যবাহী ও জরুরি যান পারাপারের কথা থাকলেও যাত্রীরা ঘাটে আসছেন।

বিআইডব্লিউটিসি সুপার ভাইজার শাহাবুদ্দিন জানান, ‘যাত্রীদের জন্য ফেরিতে চাপ বেড়েছে। শিমুলিয়াঘাটে পারাপারের অপেক্ষা শতাধিক বড় গাড়ি রয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জাকির হোসেন বলেন, ‘শিমুলিয়াঘাটের প্রবেশমুখে রয়েছে চেকপোস্ট। যাত্রীদের ঘাটে আসা রোধ করার চেষ্টা করা হচ্ছে। লকডাউনের নির্দেশনা মানার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে। মূলত শাটডাউন ঘোষণার আশঙ্কায় মানুষের ভিড় বেড়েছে ঘাট এলাকায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host