1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিলিগুড়ি করিডোর সুরক্ষায় অমিত শাহ ফের উত্তরবঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে জামায়াত আমীরের অভিনন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি চা খেতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল কৃষকের হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী কলকাতার একটি হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স তীব্র লোডশেডিংয়ে গরমে ত্রাহি অবস্থায় দেশের মানুষ ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ১২ জুন পর্যন্ত বাড়ল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪২৮ সময় দর্শন

কোভিড-১৯ মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১২ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

করোনার কারণে সংক্রমণ এড়াতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে।  চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ।  এতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে।  এমতাবস্থায় এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে।  যদিও সম্প্রতি লকডাউন শিথিল করা হয়েছে।

সর্বশেষ সরকারি ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে ২৯ মে।  স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়ে ছুটি বাড়বে কিনা সেই সিদ্ধান্তের অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা। এর মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।  এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয় কোভিডে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে

এর আগে ২৩ মে থেকে স্কুল ও কলেজে এবং ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হলেও করোনার বাস্তবতায় ছুটি কয়েক দফা বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host