1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় গ্রাম্য সালিশে প্রেমিক-প্রেমিকার বিয়ে

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৪৭১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় সালিশ করে প্রেমিকের সাথে কিশোরীর বিয়ে দিলেন গ্রামের প্রধানরা। সোমবার (২৪ মে) রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ  ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, তাদের প্রেমের বিষয়টি জানাজানি হলে গ্রামের প্রধানগণ সালিশ বৈঠক বসিয়ে তাদের বিয়ে পড়িয়ে দেন। বর সজিব হাসান পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। বর-কণে পরস্পরের পরিচিত এবং তারা উভয়েই মাদ্রাসা শিক্ষার্থী বলে জানা যায়। তাদের সম্পর্ক অনৈতিক দাবি করে প্রতিবেশিরা অভিযোগ তুললে সালিশের আয়োজন করা হয়।

মেয়ের আত্মীয়-স্বজন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রামের প্রধান সাবু সরকার ও শহিদুল ইসলাম আইনি পদক্ষেপের পরিবর্তে স্থায়ী সমাধানের জন্য তাদের বিয়ে পড়িয়ে দিয়েছেন। গ্রাম প্রধানদের কাছে বিয়ে পড়ানোর বিষয়ে জানতে চাইলে তারা কোনো মন্তব্য না করে এড়িয়ে যান।

সংশ্লিষ্ট এলাকার বিট পুলিশিং অফিসার এস আই রমজান ওই বিয়ের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা শোনার পর কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু সে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক অস্বীকার করেন। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে পুলিশকে জানায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host