1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুলকে জামায়াত আমীরের অভিনন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি চা খেতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ গেল কৃষকের হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী কলকাতার একটি হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স তীব্র লোডশেডিংয়ে গরমে ত্রাহি অবস্থায় দেশের মানুষ ভাঙ্গুড়ায় যুবদল নেতা হিমেল রানার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২৪৮ সময় দর্শন

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবাষির্কী উপলক্ষে দুদিনের কর্মসূচির ঘোষণা করেছে দলটি। রবিবার দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বাষির্কী উপলক্ষে ২৯ মে তার জীবনের ওপর ভার্চুয়াল আলোচনা সভা হবে। এতে সারাদেশের মহানগর, জেলা ও উপজেলা নেতাকর্মীরা যুক্ত থাকবেন।

এ ছাড়া কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ মে সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয় এবং দেশের মহানগর, জেলা, উপজেলা বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। এ দিনে বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে।

সারাদেশে মহানগর, জেলা, উপজেলা ও পৌর কমিটিগুলো জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host