1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাহেদ ইস্যুতে ঢাকার কড়া প্রতিবাদ, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার তলব ভাঙ্গুড়ায় জামায়াত এমপির ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না-জামায়াত আমির ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী সংকট মেটাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক চাটমোহরে গাঁজা ও নগদ টাকাসহ গ্রেফতার ২ শিক্ষা খাতে প্রায় ৮৩ হাজার মামলা বিচারাধীন, জানালেন শিক্ষামন্ত্রী মাদক সেবনের দায়ে ভাঙ্গুড়ায় যুবকের কারাদণ্ড

মমতার রাজ্যে করোনায় মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩৫৩ সময় দর্শন

করোনা মহামারির মধ্যেই শেষ হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। মন্ত্রীরা শপথও নিয়েছেন। তখন করোনায় মৃত্যু ও আক্রান্ত কম থাকলেও সোমবার মৃত্যু ও আক্রান্তে রেকর্ড করেছে পশ্চিমবঙ্গ। এতে উদ্বেগ বেড়েছে রাজ্যটিতে।

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৪ জনের। যা এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। পাশাপাশি আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন। এ নিয়ে রাজ্যটিতে মোট শনাক্ত ১০ লাখ ১২ হাজার ৬০৪ ছাড়িয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৭১ জন। কলকাতায় ৩ হাজার ৯৪৮ জন নতুন সংক্রমিত। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনা (১ হাজার ০৭৩), হাওড়া (১ হাজার ১৪৭), নদিয়া (১ হাজার ০১৬), হুগলি (৯৫১), পশ্চিম বর্ধমান (৮৮৭), পূর্ব বর্ধমান (৮৫০), পূর্ব মেদিনীপুর (৭২৮), পশ্চিম মেদিনীপুর (৬৫৩), বীরভূম (৭৩২) এবং দার্জিলিং (৬৪৪) জেলায় দৈনিক ৫০০ বা তার বেশি জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। সংক্রমণের মোট হারের মতোই বেড়েছে এর দৈনিক হার। শতাংশের নিরিখে যা দাঁড়িয়েছে ৩১.২৬-এ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host