1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিবচরে স্পিডবোট সংঘর্ষের ঘটনায়: চালক ও মালিকসহ ৪ জনকে আসামী করে মামলা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৯৫ সময় দর্শন

মাদারীপুরে পদ্মা নদীর কাঁঠালবাড়ি ঘাটে একটি বালুবাহী বাল্কহেড কার্গোর সাথে যাত্রীবাহী একটি স্পীডবোটের সংঘর্ষে ২৬ জন নিহতের ঘটনায় রোববার রাতেই স্পীডবোটের চালক ও মালিকসহ ৪ জন আসামী করে একটি মামলা দায়ের করেছে নৌপুলিশ।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানিয়েছেন, কাঁঠালবাড়ি (বাংলাবাজার) ঘাটের নৌ ফাড়ির এসআই লোকমান হোসেন বাদী হয়ে স্পীডবোট চালক শাহ-আলম, স্পীডবোটের মালিক কান্দু মোল্লা ও জহিরুল ইসলাম, শিমুলিয়া ঘাটের ইজারাদার শাহ আলম আকনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামী করে শিবচর থানায় মামলা দায়ের করেছে।

ওসি মিরাজ জানিয়েছেন, স্পীডবোট দুর্ঘটনায় গতকাল রাতের ভেতরেই নিহত ২৬ জনের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। মামলার আসামীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host