1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ প্রাণহানি, জুলাইয়ের চেয়ে বেড়েছে ১৫.৬৫ শতাংশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা আপিলের সুযোগ পাবেন না-চিফ প্রসিকিউটর রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের মতবিনিময় চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না : এমপি রুমা আন্দোলনে দণ্ডপ্রাপ্ত এনবিআরের ২০ কর্মকর্তার শাস্তি মওকুফ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না- ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

উল্লাপাড়ায় অস্ত্রের মুখে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাই ৩ ছিনতাইকারী আটক

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৭৪ সময় দর্শন

উল্লাপাড়ায় ৫ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। এরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামের আব্দুল মান্নান, কামারখন্দ উপজেলার চর টেংরাইল গ্রামের মোঃ টুটুল ও একই উপজেলার কর্নসূতি গ্রামের আব্দুস সালাম। এসব ছিনতাইকারী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজারের পাশে সোলাগাড়ী সড়ক সেতুর উপর অস্ত্রের মুখে তাজু নামের এক অফিস কর্মীর নিকট থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে।

ছিনতাই হওয়া টাকার মালিক উল্লাপাড়া মীর ট্রার্ভেলসের স্বর্ত্তাধিকারী ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর মালিক আব্দুল মান্নান জানান, তার অফিসের কর্মচারী তাজু ঘটনার সময় উল্লিখিত পরিমান টাকা নিয়ে উপজেলার হাটিকুমরুল থেকে উল্লাপাড়া আসছিলেন। একটি সিএনজিতে আগে থেকেই যাত্রী সেজে দুই ছিনতাইকারী বসে ছিল। তাজু টাকার ব্যাগ নিয়ে ওই সিএনজিতে উল্লাপাড়ায় আসছিলেন। সিএনজির পিছনে দুটি মোটরসাইকেলে আরো ৪ জন ছিনতাইকারী ছিল। সিএনজিটি সোলাগাড়ী সেতুর কাছে পৌঁছিলে মোটরসাইকেল আরোহীরা গাড়িটির গতি রোধ করে এবং পিস্তল উঁচিয়ে তাজুর নিকট থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় তাজুর মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। মাথা ফেটে যায় তার। তাকে রাস্তায় ফেলে দিয়ে ছিনতাইকারীরা বড়হরের দিকে পালিয়ে যায়। অনেক কষ্টে আহত তাজু ঘটনাটি আব্দুল মান্নানকে ফোনে জানালে তিনি (মান্নান) বড়হর এলাকায় তার লোকজনকে সঙ্গে সঙ্গে বিষয়টি অবহিত করেন। পরে বড়হর এলাকার লোকজন ৩ জন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। এদের নিকট থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপরে ছিনতাইকারীদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মোছাঃ আশরাফী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারী ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। এদেরকে উর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। আব্দুল মান্নানের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host