1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

চার জেলায় তীব্র তাপপ্রবাহ, বজ্রসহ বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ২৯৬ সময় দর্শন

রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, খুলনা, মংলা, সাতক্ষীরা, যশোর ও রাঙামাটি অঞ্চলসহ ঢাকা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা বাড়তে পারে। দিনের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। আগামী দুইদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তাহের শেষে বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host