1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আ. লীগ ও জামায়াত-এনসিপিকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে সেই নেতাকে নির্বাচন করুন- এড. মাসুদ খন্দকার আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ৫ আগস্ট ঘিরে আ.লীগের তৎপরতার সক্ষমতা নেই- স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ হত্যা মামলায় ৪ মাসে গ্রেফতার ২ ঢাকার চারপাশে নদীদূষণ রোধ ও নৌপথ সচলের সিদ্ধান্ত ফ্যাসিস্ট যা করেছে, আপনাদের কর্মকাণ্ড হুবহু এর ফটোকপি: বললেন জামায়াত আমির পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদানের তারিখ ১ অক্টোবর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৩১৫ সময় দর্শন

দেশের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ৯টা ১৯ মিনিটে রাজশাহী, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, বগুড়া, নাটোর, কুষ্টিয়া, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৩শ কিলোমিটার দূরে। এর মাত্রা ছিল ৫.৬।

বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিরা জানান, ১০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে অনেকের ঘরবাড়ি কেঁপে ওঠে। অনেকেই ছোটাছুটি করে খোলা জায়গায় আসে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশের পাশাপাশি ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্রের (ইএমএসসি) তথ্য মতে, বাংলাদেশ সময় রাত ৯টা ১৯ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানায়, ভূমিকম্পটি নেপাল-সিকিম সীমান্তে অনুভূত হয়। এ ছাড়া আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশেও এর কম্পন অনুভূত হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host