1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

ভাঙ্গুড়ায় খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে খানমরিচ বিএম কলেজে নবীন বরণ ও  ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

​সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা ঘটে। মূল আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।

​অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ড. মোঃ আমজাদ হোসেন, অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন সাগর, সহকারি অধ্যাপক মোহাম্মদ গোলাম মোস্তফা, হাজী গোলবার মরিয়ম আদর্শ বিজ্ঞান কলেজের অধ্যক্ষ নুর ইসলাম, কম্পিউটার শিক্ষক এস এম শিমুল এবং কম্পিউটার ইন্সট্রাক্টর মোঃ রুবেল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে উপস্থাপনা করেন ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র প্রভাষক মোঃ শরিফুল আলম জুয়েল।

​বক্তারা তাঁদের বক্তব্যে নতুন শিক্ষার্থীদের কলেজের শৃঙ্খলা মেনে চলে পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

​আলোচনা পর্বের সমাপ্তিতে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে তোলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষকবৃন্দের মধ্যে সংগীত পরিবেশন করেন কলেজের কম্পিউটার প্রভাষক মাসুদ রানা মাসুম, কম্পিউটার শিক্ষক এস এম শিমুল, হিসাববিজ্ঞান প্রভাষক মোহাম্মদ আসাদুর রহমান, ব্যবস্থাপনা প্রভাষক শরিফুল আলম জুয়েল, কম্পিউটার ইন্সট্রাক্টর মোহাম্মদ রুবেল, মোক্তার হোসেন ও জয়নাল আবেদীন কোবাদ সহ আরও অনেকে। পাশাপাশি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে পুরো প্রাঙ্গণ এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host