1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

৭ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যা করে ৫ জন

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ সময় দর্শন

পাবনার চাটমোহরে ভুট্টাক্ষেতে মরদেহ পাওয়া ৭ বছরের কন্যা শিশুটিকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। শিশুটিকে পালাক্রমে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত চার কিশোরসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) দুপুরে পাবনার চাটমোহর থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বড়াইগ্রাম উপজেলার গড়ফা গ্রামের সুলতান হোসেনের ছেলে সোহেল রানা (২৫), আয়নাল হকের ছেলে শেখ সাদি (১৬), দুলাল হোসেনের ছেলে শাকিব (১৬), দিয়ার গাড়ফা গরমাটি গ্রামের শাহীন আলমের ছেলে সিয়াম (১৩) ও চাটমোহর উপজেলার রামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবদুল্লাহ (১৬)।

ওসি মনজুরুল আলম জানান, গত ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন বিকেলে ওই শিশুটি দাদির বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেখান থেকে প্রতিবেশীর আমবাগানে আম কুড়াতে যায় সে। সেখানে তার ওপর নজর পড়ে বখাটে কিশোরদের। তাকে ভুলিয়ে পার্শ্ববর্তী কলা বাগানে নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে তারা। পরে মরদেহ যাতে কেউ চিনতে না পারে সেজন্য মুখে অ্যাসিড জাতীয় পদার্থ দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত পাঁচজনই জড়িত।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা পয়লা বৈশাখের দিন গাঁজা সেবন করে মেয়ে ভাড়া করে এনে আনন্দ-ফূর্তি করার পরিকল্পনা করেছিল। কিন্তু টাকা জোগাড় করতে না পেরে তারা শিশুটিকে পেয়ে পাশবিক নির্যাতন চালায়। ঘটনার পর বড়াইগ্রাম ও চাটমোহর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার ও ঘটনার ক্লু উদ্ঘাটন করতে সক্ষম হয়। পরে তাদের পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল বিকেলে দাদির কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশুটি। তারপর থেকে তার কোনো খোঁজ পায়নি পরিবার। পরদিন ১৫ এপ্রিল বাড়ির পাশে একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে চাটমোহর থানায় হত্যা মামলা করেন।

শিশুটির বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলায়। তার বাবা মালয়েশিয়া প্রবাসী। শিশুটি একটি কিন্ডার গার্ডেন মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

সূত্র : ঢাকা পোস্ট

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host