1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

৪ কোটি টাকার হেরোইন পাওয়া গেল টমেটোর ট্রাকে

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬৪ সময় দর্শন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় টমেটোর ট্রাক থেকে প্রায় চার কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদর ডাইংপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই হেরোইন উদ্ধার করা হয়। এসময় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার দুজন হলেন-চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সুজন আলী (২১) এবং একই উপজেলার হামিদপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সুজন (২৩)। এদের মধ্যে সুজন আলী ট্রাকের চালক। আর মো. সুজন হেলপার।

র‌্যাব জানায়, রাতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ডাইংপাড়া এলাকায় টমেটো ভর্তি একটি ট্রাকে অভিযান চালায়। এসময় ট্রাকটি থেকে তিন কেজি ৭৭৮ গ্রাম হেরোইন (দাম প্রায় চার কোটি টাকা) উদ্ধার করা হয়। এছাড়া এক হাজার ২৮০ কেজি টমেটোসহ ওই ট্রাক জব্দ করা হয়। পরে হেরোইন চোরাচালানের অভিযোগে ট্রাকের চালক-হেলপারকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host