1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫১৩ সময় দর্শন

অনলাইন ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৩১ রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। তামিম ইকবাল ও সৌম্য সরকারের ভালো শুরুর পর দ্রুত ৩ উইকেটের পতনে বিপদে পড়েছে বাংলাদেশ দল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশর সংগ্রহ ২১ দশমিক ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান।মমিনুল হক ১৮ বলে ২ রানে ব্যাটিং করছিলেন।

বাংলাদেশ বোলারদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে অলআউট হয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪০৯ ও বাংলাদেশ ২৯৬ রানে করেছিলো। প্রথম ইনিংস থেকে ১১৩ রানের লিড পায় ক্যারিবিয়রা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৪১ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। আজ বাকী ৭ উইকেটে ৭৬ রান যোগ করতে পারে ক্যারিবিয়রা।

এনক্রুমার বোনার ৮ ও জোমেল ওয়ারিকান ২ রান নিয়ে শুরু করেছিলেন। বোনার ৩৮, ওয়ারিকান ২, কাইল মায়ার্স ৬, জার্মেই ব্লাকউড ৯, জসুয়া ডা সিলভা ২০, আলজারি জোসেফ ৯, রাকিম কর্নওয়াল ১ রানে আউট হন। শ্যানন গ্যাব্রিয়েল ১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের তাইজুল ইসলাম ৩৬ রানে সর্বোচ্চ ৪টি উইকেট নেন। এছাড়া নাইম ৩টি, জায়েদ ২টি ও মিরাজ ১টি উইকেট নেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host