1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

৩৩ রানে প্রোটিয়াদের ৭ উইকেট নিয়ে পাকিস্তানের নাটকীয় জয়

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪৯৩ সময় দর্শন

 রাওয়ালপিন্ডি টেস্টে শেষ দিনে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ২৪৩ রান, হাতে ৯ উইকেট। চট্টগ্রাম টেস্টের শেষ দিনে টাইগার বোলারদের নাকাল করে যেভাবে অসাধ্য সাধন করেছিল ওয়েস্ট ইন্ডিজ, প্রোটিয়াদের ব্যাটিং দেখে সেই কথাই মনে হচ্ছিল ক্রিকেট সমর্থকদের।

চট্টগ্রামে শেষ দিনে ২৮৫ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের, হাতে ৭ উইকেট। তাতেই এমন জয়! প্রোটিয়ারা তো আরও ভালো অবস্থানে ছিল। তবে কি টেস্টের শেষ দিনে বাংলাদেশের পরিণতিই হবে পাকিস্তানেরও? চিত্রনাট্যে তো অনেকটাই মিল ছিল।

এমনকি পঞ্চম দিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং দেখেও এক সময় মনে হচ্ছিল, সহজেই জিতে যাবে সফরকারিরা। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল পাকিস্তান। মাত্র ৩৩ রানে প্রোটিয়াদের শেষ ৭ উইকেট তুলে নিল তারা।

৩৭০ রান তাড়া করতে নেমে ৩ উইকেটেই ২৪১ রান তুলে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে হাসান আলির তোপে ২৭৪ রানেই গুটিয়ে গেছে কুইন্টন ডি ককের দল। পাকিস্তান পেয়েছে ৯৫ রানের জয়। সেইসঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়াদের হোয়াইটওয়াশের লজ্জাও দিয়েছেন বাবর আজমরা।

৮১ ওভার শেষে ৩ উইকেটে ২৪১ রান ছিল প্রোটিয়াদের। ৮২তম ওভারে টানা দুই ডেলিভারিতে দুই ব্যাটসম্যানকে ফেরান হাসান আলি। তার প্রথম শিকার সেট ব্যাটসম্যান এইডেন মার্করাম (১০৮), পরের বলে তুলে নেন অধিনায়ক কুইন্টন ডি কককে (০)। তাতেই ম্যাচ ঘুরে যায় পাকিস্তানের দিকে।

কয়েক ওভার পর আরেক সেট ব্যাটসম্যান টেম্বা বাভুমাকে সাজঘরের পথ দেখান শাহীন শাহ আফ্রিদি। এরপর আর উইকেটে বাঁধ দিতে পারেনি দক্ষিণ আফ্রিকা। জর্জ লিন্ডে (২১), কেশভ মহারাজ (১), অ্যানরিচ নর্টজেরা (০) দাঁড়াতেই পারেননি হাসান আলির তোপের সামনে। মাঝে শূন্য রানে রানআউট হন কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকা থামে ২৭৪ রানে।

দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও হাতে উঠেছে হাসান আলির। ৬০ রানে ৫ উইকেট নিয়েছেন এই পেসার। ৫১ রানে ৪ উইকেট আরেক পেসার শাহীন শাহ আফ্রিদির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host