1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

২৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ শুরু

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০৩ সময় দর্শন

সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বিয়ালীবাজারের কাছে জ্বালানি তেলবাহী ট্রেনের বগি (ওয়াগন) লাইনচ্যুত হয়ে দীর্ঘ ২৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনাকবলিত তেলবাহী ওয়াগনগুলো উদ্ধার ও লাইন মেরামত করা হলে শনিবার ভোরে রেল চলাচল শুরু হয়।

ভোর ৫টা থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে সিলেট স্টেশন ম্যানেজার খলিলুর রহমান। তিনি জানান, রেলের ছয়টি ইউনিটের দুই শতাধিক কর্মী একযোগে প্রায় ২৯ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে রেল চলাচল স্বাভাবিক করেন।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১২টায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বিয়ালীবাজারের কাছে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে আসা জ্বালানি তেলবাহী ট্রেনের ২১টি বগির (ওয়াগন) মধ্যে ১০টি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে।

তেলবাহী ওয়াগনগুলো উপুড় হয়ে পড়ে যায়। এতে এগুলো থেকে ১ লাখ ৬০ হাজার লিটার তেল আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে নষ্ট হয়ে গেছে। ছড়িয়ে পড়া তেল আহরণে স্থানীয়রা হুমরি খেয়ে পড়েন। জীবনের ঝুঁকি নিয়ে তেলের মধ্যে গড়াগড়ি করেও অনেকে তেল সংগ্রহ করেন। ওয়াগন থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে গতকাল দিনভর চলে ‘তেলেসমাতি কাণ্ড’।

এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ জানতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host