1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

২৮ অক্টোবর স্মরণে ভাঙ্গুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দর্শন

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার বিচার দাবিতে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৮ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির ও খানমরিচ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া উপজেলা শাখার নায়েবে আমির মজিবুর রহমান, অধ্যাপক আবুল হাসেম সেক্রেটারি ভাঙ্গুড়া উপজেলা শাখা ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী , ভাঙ্গুড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আহমদ হালিম মাজহার নূর, যুব বিভাগের সভাপতি আবু সাদিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কুদরৎ আলী এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান। এ সময় তাঁরা ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

জামাতের আমির মাওলানা মহির উদ্দিন বক্তব্যে বলেন, ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মৃতি জাতির কাছে গুরুত্বপূর্ণ। তাঁরা এ ঘটনার বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host