1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

১৫-১৬ বছর জ্ঞান-বিজ্ঞান চর্চার কোনো অবকাশ ছিল না বলেই মাস্তান তৈরি হচ্ছে : রিজভী

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৫ সময় দর্শন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘১৫-১৬ বছর ধরে জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চার কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে, আজকে গুন্ডা তৈরি হচ্ছে। ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায়, কিভাবে মিটিং ভাঙানো যায়- এই প্রশিক্ষণ দেয়া হয়েছে।

আজ রোববার গুলশান বিএনপির চেয়ারপারসন অফিসে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার।

রিজভী বলেন, একটি গবেষণা বলছে যে বাংলাদেশে শিক্ষার মান এখনো উন্নত নয়, যতটুকু শিক্ষার পাঠ্যক্রম সেটাও আপডেট নয়। শিক্ষার যে অবকাঠামগত দিক সেটিও আশেপাশের অন্যান্য দেশের সাথে তুলনা করা যায় না। যেখানে শিক্ষক এবং ছাত্র উভয়ই প্রযুক্তি নির্ভর শিক্ষার্থীকে অনেকটা দূর পিছিয়ে আছে। এটা অত্যন্ত বাস্তব এবং এটা অত্যন্ত সত্য কথা। এদেশের সরকারি এবং বেসরকারি প্রায় ৪০ শতাংশ বিদ্যালয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তি নির্ভর কোনো শিক্ষা কার্যক্রম নেই। ৪০ শতাংশ কম কথা নয় এবং সেটা গ্রামীণ অঞ্চলে আরো কঠিন অবস্থা। শহরে যদি কিছুটাও থাকে, কিন্তু গ্রামীণ অঞ্চলে এই ঘাটতি আরো তীব্র। আমরা সেই দেশে বসবাস করছি।

তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের সামনে উন্নয়নের কত ফানুস দেখানো হয়েছে। মেট্রোরেল, উড়াল সেতু, ফ্লাইওভার কত গালভরা গল্প আমাদের বলা হয়েছে। কিন্তু একটা জাতির যে মেরুদণ্ড যে উপযুক্ত শিক্ষা, সেই শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করে দেয়া হয়েছে। এটাই ফ্যাসিস্টরা যুগে যুগে করেছে।

সূত্র: নয়া দিগন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host