1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

১২ অক্টোবর থেকে ৫ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে: ডা. সায়েদুর রহমান

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৮১ সময় দর্শন

আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী পাঁচ কোটি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। দেশের সকল স্কুল এবং টিকাদান কেন্দ্রে একযোগে এই কার্যক্রম চলবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডা. সায়েদুর বলেন, সরকার সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা দিচ্ছে। এ কাজে কেউ টাকা নিতে পারবে না। টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সারাদেশে স্বাস্থ্য সহকারীদের আন্দোলন স্থগিত করা হয়েছে। তাই টিকাদান কার্যক্রমে তারা বাধা সৃষ্টি করবে না বলে আশা করি।

সায়েদুর রহমান বলেন, আন্দোলনকারীদের দাবি ২০১১ সালের। তারপরও আমরা তাদের প্রতি সহনশীলতা দেখিয়েছি। আশা করা যায়, সকলের সহযোগিতায় টিকা কার্যক্রম সফলভাবে শেষ হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সাইদুর রহমান বলেন, ১২ অক্টোবর থেকে প্রতিটি পাড়া ও মহল্লায় টিকাদান টিম অবস্থান করবে। প্রতিটি স্কুলে এই কার্যক্রম সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।

সচিব জানান, সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন এনজিওর মাধ্যমে পথ শিশুদেরও টিকার আওতায় আনা হবে। কেউ বাদ পড়বে না।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, প্রথম পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত। পরবর্তী পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।

তিনি আরও জানান, টাইফয়েডের এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই এটি শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত বলে টিকা নিয়ে আতঙ্কের কিছু নেই।

মহাপরিচালক বলেন, সারা দেশে প্রায় দুই কোটিরও বেশি শিশু টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে। তবে রেজিস্ট্রেশন না করলেও, টিকাদান কেন্দ্রে গেলে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের যেকোনো শিশু টিকা নিতে পারবে। সেখানে ম্যানুয়ালি রেজিস্ট্রেশনের সুযোগও থাকবে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host