1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে মিম

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৯১৭ সময় দর্শন
হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়িতে মিম

বিনোদন ডেস্ক

সনি পোদ্দার ও বিদ্যা সিনহা মিমের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত মঙ্গলবার। তিন দিন পর গত শুক্রবার শ্বশুরবাড়ি কুমিল্লায় ছিল তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে যেতে বাহন হিসেবে মিম বেছে নেন হেলিকপ্টার।

গত শুক্রবার সকালেই মিমকে নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টার উড়াল দেয় কুমিল্লার উদ্দেশে। কুমিল্লা শহরের ঈদগাহতে হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে গাড়ি নিয়ে শহরের বাড়িতে পৌঁছান মিম।

মিম জানালেন, শ্বশুরবাড়িতে হেলিকপ্টার যাত্রায় তার সঙ্গী ছিলেন তার বাবা অধ্যাপক বীরেন্দ্রনাথ সাহা, মা ছবি সাহা, একমাত্র ছোট বোন প্রজ্ঞা সিনহা, মামা, মামাতো বোন ও ফটোগ্রাফার। মিম বলেন, ‘শ্বশুরবাড়ির সংবর্ধনা অনুষ্ঠানে যাব, আর তা স্মরণীয় করে রাখব না, তা তো হতে পারে না। স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে গিয়েছি। পেশাগতজীবনে দেশের নানা প্রান্তে হেলিকপ্টারে চড়ে গিয়েছি। কিন্তু এবারের যাওয়ার অনুভূতি ছিল ভিন্ন রকম। যাওয়ার পর কত ধরনের মানুষকে মিট করেছি, বলে বোঝাতে পারব না। খুব চমৎকার একটা দিন পার করেছি। অসাধারণ অভিজ্ঞতা নিয়ে ঢাকায় ফিরেছি।’

অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, ব্যাংকারকে বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। গণমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার জিজ্ঞাসা করা হলেও ব্যাংকারের বিষয়ে নীরব ছিলেন এই মডেল ও অভিনয়শিল্পী। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়। গত বছরের ১০ নভেম্বর আংটিবদলের কথা নিশ্চিত করেন মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়। ৪ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মডেল ও অভিনয়শিল্পী মিম ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ছয় বছরের প্রেমের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বলিউড বা হলিউডের তারকাদের কেউ কেউ বিয়ের অনুষ্ঠানের ব্যাপারে কঠোর গোপনীয়তা রক্ষা করেন। মডেল ও অভিনয়শিল্পী মিমের ক্ষেত্রে হয়েছে অনেকটাই সে রকম। সেখানে উপস্থিত ছিলেন পাত্র-পাত্রীর দুই পরিবারের সদস্য এবং খুব কাছের মানুষেরা। বিয়ের অনুষ্ঠানের আগে ছিল গায়েহলুদের অনুষ্ঠান।

মিমের একমাত্র ছোট বোন প্রজ্ঞা সিনহা কানাডায় পড়াশোনা করছেন। বোনের বিয়ে উপলক্ষে বাংলাদেশে এসেছিলেন। এই সপ্তাহে তার চলে যাওয়ার কথা রয়েছে বলে জানালেন মিম। বিয়ের পর তারকারা কোথায় হানিমুনে যাচ্ছেন, এ নিয়ে ভক্তদের আগ্রহ থাকে। মিমের বিয়ের পরও এ প্রশ্ন ঘুরেফিরে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সে বিষয়ে মিম জানালেন, হানিমুনে তিনি মালদ্বীপে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ১১ জানুয়ারি চার দিনের জন্য মালদ্বীপের উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host