1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩০২ সময় দর্শন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি। পল্টনের বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সাম্প্রতিক সহিংসতায় সংশ্নিষ্টতার অভিযোগ ও ২০১৩ সালের তাণ্ডবের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে হেফাজতের শীর্ষ ১৯ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার বিরোধিতা করে হেফাজতে ইসলাম আন্দোলনে নামে সম্প্রতি। বিক্ষোভের নামে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠনটির নেতাকর্মীরা সহিংসতা চালান। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় তাদের।

এসব ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এরমধ্যে ২৩টি মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ১৬টি মামলা তদন্ত করছে। বাকি মামলাগুলো তদন্ত করছে পুলিশের বিভিন্ন ইউনিট।

এসব মামলায় র্যাভব-পুলিশের অভিযান অব্যাহত আছে। চলমান অভিযানে গ্রেপ্তার এড়াতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের পশ্চিম আগারগাঁওয়ে মেয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যায় সেখানেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম বলেন, সম্প্রতি তাণ্ডবের ঘটনা এবং ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরের হেফজাতের সহিসংতার ঘটনায় দায়ের করা মামলায় আহমদ আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host