1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৮ সময় দর্শন
স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী

হঠাৎ করেই স্বপ্নের পদ্মা সেতু ঘুরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সড়কপথে সকাল ৭টা ২৩ মিনিটে শ্রীনগর উপজেলার দোগাছী পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১-এ পৌঁছান তিনি। সার্ভিস এরিয়া পরিদর্শন শেষে তিনি গাড়িতে করে পদ্মা সেতু পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

পদ্মা সেতুর ওপরে ৭ নম্বর পিলারের কাছ থেকে পায়ে হেঁটে দুটি মডিউল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। অর্থাৎ, ৭ নম্বর পিলার হতে তিনি পায়ে হেঁটে ১৮ নম্বর পিলার পর্যন্ত যান। এরপর আবার গাড়িতে করে তিনি পদ্মা সেতু পাড়ি দিয়ে ওপারে জাজিরার পদ্মা সেতু সার্ভিস এরিয়া-২ এ যান। সেখানে তিনি তার সঙ্গে থাকা বোন শেখ রেহানাকে নিয়ে নাস্তা করেন। এরপর সেখানে ঘুরে দেখে সকাল ১০টার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এসময় তিনি আবারো পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে ঢাকায় ফেরেন। এ তথ্য নিশ্চিত করেছে সেতু সংশ্লিষ্ট একাধিক সূত্র।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও ছিলেন কেবিনেট সেক্রেটারি খন্দকার আনোয়ারুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কানী নাহিদ রসুল ও পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

চলতি বছরের ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার সময় আকাশ পথে পদ্মা সেতু দেখেছিলেন প্রধানমন্ত্রী। তখন হেলিকপ্টার থেকে বঙ্গবন্ধু কন্যার সেতু দর্শনের ভিডিও ধারণ হয়েছিল মোবাইল ক্যামেরায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host