1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

সেই সাজিদের জানাজায় মানুষের ঢল, অশ্রুসিক্ত নয়নে দাফন

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ সময় দর্শন

রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজায় মানুষের ঢল নামে। শুক্রবার সকালে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। সাজিদের বাড়ি তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট

এর আগে দীর্ঘ ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর তাকে উদ্ধার করা সম্ভব হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকরা মৃত ঘোষণার পর জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দীর্ঘ প্রচেষ্টায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে মাটির প্রায় ৫০ ফুট গভীর থেকে শিশু সাজিদকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর দ্রুত তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ৪০মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাসদাক জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনার পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও এলাকাবাসীর কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।

জানাজায় স্থানীয় বাসিন্দা, আত্মীয়স্বজনসহ শত শত মানুষ অংশ নেন। জানাজা শেষে বাড়ির অদূরেই স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা যায়, দাফনের সময় হাজারো মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় এবং অত্যন্ত শোকাবহ পরিবেশে তাকে সমাহিত করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। মায়ের সঙ্গে হাঁটার সময় খড় দিয়ে ঢাকা একটি অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ।

স্থানীয়রা জানান, গত বছর এক ব্যক্তি সেখানে নলকূপ স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হয়ে পাইপটি মুখ খোলা অবস্থায় পরিত্যক্ত ফেলে রেখেছিলেন। কোনো ঢাকনা বা নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় খড়ের নিচে থাকা গর্তটি সাজিদের জন্য মরণফাঁদ হয়ে দাঁড়ায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host