1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

সেই রাস্তা ঠিক করে দিতে বললেন সহকারী কমিশনার ভূমি

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৪৩৮ সময় দর্শন
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সরকারি রাস্তা ঘেষেঁ পুকুর খনন ও সেখান থেকে মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি খানমরিচ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের।
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগে প্রকাশ, ওই গ্রামের জনাব আলী প্রামানিকের ছেলে আলম হোসেন গং জোরপুর্বক সরকারি রাস্তার জায়গা দখল করে পুকুর খনন করেছেন এবং জনসাধারণের চলাচলের এই রাস্তাটির ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। সেই সঙ্গে সেখান থেকে তারা কতগুলো সরকারি গাছ কেটে নিয়েছে। যার মুল্য ৬০/৭০ হাজার টাকা।
গ্রামের বরাত আলী,আফছার আলী,এনতাজ আলী ও আফজাল হোসেন বলেন, খানমরিচ ইউনিয়ন ভুমি উন্নয়ন কর্মকর্তার সহায়তায় কয়েক মাস আগে সরকারি রাস্তার ক্ষতি করে পুকুর খনন করা হয়েছে। পরে বন্যার পানিতে রাস্তা ভেঙ্গে চলাচলের সম্পুর্ণ অনুপযোগী হয়ে পড়েছে।এছাড়া সেখান থেকে সরকারের মূল্যবান বৃক্ষও কেটে নেওয়া হয়।
অবশেষে গত ২৫ অক্টোবর গ্রামবাসী ইউএনও’র কাছে দরখাস্ত দেন। ফলে গ্রামের লোকেরা গত সোমবার (১১ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে গিয়ে দুই পক্ষকে ডাকেন। এসময়-সরকারি রাস্তা কেটে নেওয়ায় তাকে কড়া ভাষায় বলেন, আগামী ১৫দিনের মধ্যে রাস্তা ঠিক করে দিবেন।
তবে সহকারী কমিশনার(ভূমি) মিজানুর রহমান বলেন, “বিষয়টি পুরাতন তবুও ইউএনও মহোদয় গ্রামবাসীদের অভিযোগটি তাকে ফরওয়ার্ড করে ব্যবস্থা নিতে বলেছেন। সে মোতাবেক  গতকাল দুই পক্ষ কে ডেকে আলম হোসেন কে আগামী ১৫দিনের মধ্যে রাস্তা ঠিক করে দিতে বলি ঠিক না করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host