1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

সুজানগরে মুড়িকাটা পেঁয়াজের দাম কমেছে

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ সময় দর্শন

উত্তরাঞ্চলের মধ্যে পেঁয়াজ ভাণ্ডার হিসেবে খ্যাত পাবনার সুজানগরের হাট-বাজারে মুড়িকাটা পেঁয়াজের দাম কমেছে মণপ্রতি এক হাজার টাকা। এতে ভোক্তাদের মাঝে স্বস্তি দেখা দিলেও পেঁয়াজ চাষীরা কিছুটা হতাশ।

উপজেলার গোপালপুর গ্রামের পেঁয়াজ চাষী বিল্লাল হোসেন বলেন গত ১০/১২দিন আগেও উপজেলার হাটবাজারে প্রতিমণ মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৮০০ টাকা থেকে ৪০০০টাকা দরে। কিন্তু মাত্র ১০/১২দিনের ব্যবধানে বর্তমানে উপজেলার অধিকাংশ হাটবাজারে প্রতিমণ মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ২৮০০ থেকে ৩০০০হাজার টাকা দরে। এ হিসাবে মণপ্রতি পেঁয়াজের দাম কমেছে এক হাজার টাকা।

উপজেলার চরসুজানগর গ্রামের তোফাজ্জল হোসেন বলেন এ বছর ১বিঘা জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদ করতে সার, বীজ ও শ্রমিকসহ উৎপাদন খরচ হয়েছে ৮০ থেকে ৯০ হাজার টাকা। আর প্রতিমণ পেঁয়াজের উৎপাদন খরচ হয়েছে ২৪০০ থেকে ২৫০০টাকা। অথচ বর্তমানে উপজেলার হাটবাজারে প্রতিমণ মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ৩০০০হাজার টাকা দরে। এ হিসাবে উৎপাদন খরচ বাদে কৃষকের তেমন একটা লাভ হচ্ছেনা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন মুড়িকাটা পেঁয়াজের বর্তমান বাজার স্থিতিশীল। বাজার এর চেয়ে বেশি হলে ভোক্তাদের সমস্যা আর কমলে কৃষকের লোকসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host