1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
 স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী

সিলেট থেকে স্পেনে সরাসরি কার্গো ফ্লাইট চালু

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২৮ সময় দর্শন

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি স্পেনের উদ্দেশ্যে কার্গো ফ্লাইট চালু হয়েছে। রোববার ২৭ এপ্রিল রাত সাড়ে ৮টায় এ ফ্লাইটটি স্পেনের উদ্দেশ্যে যাত্রা করে। এই বিশেষ ফ্লাইটে প্রায় ৬০ টন তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে, যা বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে একটি নতুন দিগন্ত উন্মোচন করল।

সম্প্রতি ভারতের ট্রান্সশিপমেন্ট রুটে বাংলাদেশি পণ্যের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বিকল্প রপ্তানি পথের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রেক্ষাপটে সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (ঈঅঅই) সিলেট ও চট্টগ্রাম থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় সিলেট থেকে প্রথম ফ্লাইটটি সফলভাবে যাত্রা করে।

কার্গো ফ্লাইট পরিচালনার সুবিধার্থে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে আধুনিক একটি কার্গো টার্মিনাল। নতুন এই টার্মিনালে রয়েছে এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম (ঊউঝ) স্ক্যানারসহ সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। টার্মিনালটি একসঙ্গে প্রায় ১০০ টন মালামাল সংরক্ষণের সক্ষমতা রাখে, যা সিলেটের রপ্তানিকারকদের জন্য এক বড় সুযোগ তৈরি করেছে।

স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তারা প্যাকেজিং সুবিধা উন্নত করার এবং কার্গো রপ্তানি ফি কমানোর দাবি তুলেছেন, যাতে আরও বেশি পণ্য রপ্তানি সম্ভব হয়।

এদিকে, সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও সরাসরি কার্গো ফ্লাইট চালু করা হবে।

এই উদ্যোগের ফলে সিলেটসহ দেশের পূর্বাঞ্চলের রপ্তানিকারকরা সময় ও খরচ সাশ্রয় করে সরাসরি ইউরোপের বাজারে পণ্য পাঠাতে পারবেন। পাশাপাশি এটি দেশের বৈদেশিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host