1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

সিলেটে মারধর ও মাথা ন্যাড়ার ঘটনার পর স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ডিডিএন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৭২ সময় দর্শন

সিলেটে মারধর ও মাথা ন্যাড়া করে লাঞ্ছনার শিকার হওয়া স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করেছে দল। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফছর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতার নাম ইমদাদুল ইসলাম মিজান। তিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের বিমানবন্দর থানা ইউনিটের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

তবে বিজ্ঞপ্তিতে ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের’ কথা উল্লেখ করা হলেও বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ হিসেবে ছিনতাইয়ের অভিযোগ বা সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি।

এর আগে বুধবার (২ জুলাই) সন্ধ্যায় নগরীর আম্বরখানা এলাকা থেকে মিজানকে ধরে দর্শনদেউড়ী এলাকায় নিয়ে যান কয়েকজন যুবক। সেখানে এক প্রবাসী নারীর ব্যাগ ছিনতাইয়ের অভিযোগ এনে তাকে মারধর করা হয় এবং মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মিজান অভিযোগ করেন, এটি পূর্বশত্রুতার জেরে সাজানো ঘটনা। তিনি বলেন, ছাত্রদলের এক নেতার সঙ্গে দুই বছর আগের বিরোধের জের ধরেই বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১০–১২ জন কর্মী মিলে আমাকে অপহরণ করে মারধর করেন। আমার টাকা ও মোবাইল ফোনও ছিনিয়ে নেন। পরে আমাকে ছিনতাইকারী সাজিয়ে মাথা ন্যাড়া করে ভিডিও করে ছড়িয়ে দেন।

আহত অবস্থায় মিজানকে সেদিন রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এই ঘটনাটি নিয়ে দলের ভেতরেই নানা আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ এটিকে দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন, শৃঙ্খলা রক্ষার আড়ালে প্রতিশোধের রাজনীতি।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলার সময় নয়। প্রয়োজন হলে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা দেওয়া হবে।

 

সূত্রঃ ঢাকা পোস্ট

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host