1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

সিলেটে গনধর্ষণ মামলার দুই আসামীর পাচঁ দিনের রিমান্ড মঞ্জুর

সিলেট প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৯ সময় দর্শন
সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গনধর্ষণ মামলার প্রধান আসামীসহ দুই আসামীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে আদালতে রিমান্ড শুনানীকালে আসামীদের পক্ষে কোন আইনজীবী উকালত নামা দাখিল করেননি।
আদালতে বিচারক সাইফুর ও অর্জুনের পক্ষে কোন আইনজীবী না পেয়ে তাদের বক্তব্য জানতে চাইলে তারা দুজন নিজেদের নির্দোষ দাবী করে আদালতকে জানায়, ছাত্রাবাসের ঘটনার সাথে আমরা জড়িত নই। আমরা কোন অপরাধ করিনি। এই ঘটনা ঘটিয়েছে রাজন, তারেক ও আইনউদ্দিন।
অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে আদালত এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি পাহারার প্রিজন ভ্যানে করে বেলা ১১টা ৪০ মিনিটে সাইফুর ও অর্জুনকে আদালতে নিয়ে আসা হয়। এরপর দুপুর ১২টার দিকে আদালত এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন, রাষ্ট্রপক্ষের এপিপি এড. খোকন কুমার দত্ত জানান, আদালতে রিমান্ড শুনানীকালে আসামীদের পক্ষে কোন আইনজীবী উকালত নামা দাখিল করেননি। তবে বাদী পক্ষের হয়ে বেশ কয়েকজন আইনজীবী শুনানীকালে উপস্থিত ছিলেন। আদালত অভিযুক্তদের বক্তব্য শুনতে চাইলে তারা আদালতকে জানায় ছাত্রাবাসের ঘটে যাওয়া ঘটনার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। তারা অপরাধ করেনি। ঘটনা ঘটিয়েছে রাজন, আইনউদ্দিন ও তারেক। তাদের বক্তব্য শুনার পর পরই আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদী পক্ষের হয়ে শুনানীতে অংশ নেয়া অ্যাডভোকেট ইফতেখার আলম শোয়েব বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ৭দিনের রিমান্ড আবেদন করেন ২জন আসামীর বিরুদ্ধে। এসময় আদালতের এজলাসে উপস্থিত আইনজীবী কয়েকজন পুলিশের রিমান্ড আবেদনের সাথে একমত পোষণ করে আদালতে যুক্তি দেখান। পরে আদালত তাদের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host