1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৫ সময় দর্শন

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদের অস্ত্র মামলার রায় আজ ঘোষণা করা হবে। এদিন দুপুর ২ টায় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে আলোচিত মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে।

সাহেদ সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পাবেন বলে আশা রাষ্ট্রপক্ষের। অন্যদিকে আসামিপক্ষের দাবি, ন্যায় বিচার পেলে খালাস পাবেন সাহেদ।

উল্লেখ্য, করোনার ভুয়া রিপোর্ট, প্রতারণাসহ নানা অভিযোগে গত ১৫ জুলাই সাতক্ষীরা থেকে গ্রেপ্তার হন সাহেদ। পরে রিমান্ডে থাকাকালীন উত্তরায় নিজ ফ্ল্যাটে অভিযানে গিয়ে সিআইডি তার বাসা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে।

পরে এ ঘটনায় ৩০ জুলাই তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। আর ২৭ আগস্ট সাহেদের বিচার শুরুর আদেশ দেন আদালত।

পরে মাত্র ৫ কার্যদিবসে আলোচিত মামলায় ১১ জনের সাক্ষ্য নেন আদালত। পরের ৩ কার্যদিবসে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে আজ ২৮ সেপ্টেম্বর রায়ের দিন ঠিক করেন বিচারক।

এ বিষয়ে পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, ‘এ মামলা আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। অস্ত্র মামলায় যে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সেটিই আমরা কোর্টে আবেদন করেছি।’

এদিকে, রাষ্ট্রপক্ষ সাক্ষ্যপ্রমাণ করতে না পারায় এ মামলায় সাহেদ খালাস পাবেন বলে দাবী আসামিপক্ষের আইনজীবীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host