1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

সারাদেশের ৫০০ উপজেলায় ত্রাণ গুদাম তৈরি করা হবে : প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৩২৭ সময় দর্শন

সংবাদ ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, সারাদেশের পাঁচ’শ উপজেলায় পাঁচ’শ ত্রাণ গুদাম তৈরি করা হবে। এর ফলে যেকোনো দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা ও ক্যাপাসিটি বৃদ্ধি পাবে । তাৎক্ষণিকভাবে যেকোন দুর্যোগে দ্রুত ত্রাণ পৌঁছানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত “ইমার্জেন্সি অপারেশনাল ড্যাশবোর্ড”-এর  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে।

প্রতিমন্ত্রী বলেন, এই অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে যেকোনো দুর্যোগ পূর্ববর্তী অবস্থার প্রস্তুতির যেমন একটা সার্বিক চিত্র পাওয়া যাবে তেমনই যেকোন দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে জরুরি ত্রাণ ও অন্যান্য সেবা সম্পর্কিত কাজও সম্পাদন করা সম্ভব হবে । যেকোনো আসন্ন দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ও পরিকল্পনা করতে এবং ঠিক সময়মতো জরুরি ত্রাণ সেবা কার্যকর ও নিশ্চিত করতে এই অ্যাপটি সহায়ক হবে । তিনি বলেন, এই অনলাইন ড্যাশবোর্ড এর জন্য দেশের ইউনিয়ন ও উপজেলা থেকে তথ্য সংগ্রহ করা হবে । তথ্যগুলো উপস্থাপন করা হবে মূলতঃ  ম্যাপ, গ্রাফ এবং সারণী আকারে ।

প্রতিমন্ত্রী আরো বলেন, এই ডাটাবেজে ভৌগলিক অবস্থান অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলের দুর্যোগ সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে । এসমস্ত তথ্যের মধ্যে আছে কোন নির্দিষ্ট অঞ্চলের জনসংখ্যা, দুর্যোগ কবলিত জনগোষ্ঠী, দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ, ত্রাণ চাহিদা ও বরাদ্দ, ত্রাণ বিতরণ ও মজুদ, এই সকল কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, ক্ষতিগ্রস্থদের খুঁজে বের করা ও উদ্ধার, জরুরী পরিবহন এবং আশ্রয়কেন্দ্র সংক্রান্ত বিষয় । এছাড়াও বিগত বছরগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, ভূমিধ্বস ইত্যাদির পাশাপাশি মানব সৃষ্ট বিভিন্ন দুর্যোগ যেমন অগ্নিকাণ্ড ও অগ্নিসংযোগ, ভবনধ্বস এবং শিল্প-কারখানায় ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড সংক্রান্ত সকল তথ্য এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে ।

প্রতিমন্ত্রী বলেন,দুর্যোগ মোকাবেলায় সহায়ক উপকরণগুলো সম্বন্ধে সঠিক তথ্য জানা থাকলে দুর্যোগের মুহূর্তে দ্রুত সহায়তা পাঠানো সম্ভব হয় ।এই পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য পাওয়ার যে ঘাটতি তা মেটাতে “ইমার্জেন্সি অপারেশনাল ড্যাশবোর্ড” কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করি । এর ফলে জরুরি অবস্থায় ত্রাণ ও অন্যান্য সেবা বিতরণে সহায়ক ভূমিকা রাখবে এই ড্যাশবোর্ড ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আতিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন এবং ডব্লিউএফপি এর প্রতিনিধি রিচার্ড রাগান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host