1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

সাঁথিয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২৯ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় আফছার সরদার(৪৫)নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আফছার সরদার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজিলাল সরদারের ছেলে।

গতকাল মঙ্গলবার (৩১মার্চ) রাত ১১টার দিকে ঘুঘুদহ গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আফছার সরদার কৃষিকাজের পাশাপাশি দিনমজুরের কাজ করতেন বলে তার পরিবার জানান। এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে ঘুঘুদহ গ্রামের কৃষক অফছার সরদার স্থানীয় একটি বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সড়কের পাশে ফেলে রেখে চলে যায়। তার আর্ত্মচিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনেরা এগিয়ে এসে হাত পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। এলাকাবাসী আফসার সরদারকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পুলিশ মরদেহ উদ্ধার করে বুধবার (১এপ্রিল) পাবনা মর্গে প্রেরন করেছেন।

স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে ঘুঘুদহ গ্রামে ই্রবাহিম গ্রুপ ও কাজিলাল সরদার গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মেয়ে আমেনা খাতুন বলেন,আমার বাবার হত্যাকান্ডের সাথে যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহত আফছার সরদারের মা আবেদা খাতুন জানায়, আমার ছেলে সহজ সরল সে কাজ ছাড়া কিছু বুঝতো না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জানান,আফছার সরদার সুন্দর মনের মানুষ ছিলো।এলাকায় কারো সাথে তার কোন দ্বন্দ্ব ছিলো না। আমার মনে হয় তাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে। কৃষক আফছার সরদারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডে তার পরিবার ও  গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে।এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host