1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ মিয়ার ইন্তেকাল

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল লতিফ মিয়া (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার রাত পৌনে ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি হার্টের অসুখে ভুগছিলেন। বেশ কিছুদিন আগে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারী করা হয় । সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে,১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে তার প্রথম জানাযা ও বাদ যোহর তার গ্রামের বাড়ি পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

বাদ আছর পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রফেসর আব্দুল লতিফ মিয়ার মৃত্যুতে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host