1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা

শোকজের জবাব মামুনুলের, বললেন ‘অপসাংবাদিকতার স্বীকার’

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১০৭ সময় দর্শন

ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া কারণ দর্শানোর নোটশের জবাব দিয়েছেন।

তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নোটিশের লিখিত ব্যাখ্যা শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে দিয়েছেন।

মামুনুল হক গণমাধ্যমকে জানান, তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে অপসাংবাদিকতার স্বীকার হয়েছেন বলে ইসিকে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “কমিশনে বলেছি- আমি গণভোটে ‘হ্যা’ ভোট দেয়ার জন্য লিফলেট দিয়েছি। কিন্তু নিজস্ব আসনের জন্য কোনো প্রচারণা চালাইনি। লিখিত জবাবের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।”

এর আগে গত ১৪ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয় ইসি।

নোটিশে বলা হয়, আপনি মো. মামুনুল হক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আপনি গত ১৩ জানুয়ারি বিকেল ৫টায় অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন মর্মে ঢাকা পোস্ট অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের (১২ ফেব্রুয়ারি) তিন সপ্তাহ সময়ের আগেই নির্বাচনি প্রচার-প্রচারণা, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও ১৮ এর লঙ্ঘন।

এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host