1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

শেখ হাসিনাকে ফিরতে ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

ডিডিএন নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ সময় দর্শন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাক্ষাতে জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া এখনও পাওয়া যায়নি। 

মো. তৌহিদ হোসেন বলেন, “আমরা তো তাকে (শেখ হাসিনা) চেয়েছি যে, তাকে ফেরত পাঠানো হোক। যেহেতু তিনি একজন আসামি এবং সর্বোচ্চ আদালত তাকে শাস্তি দিয়েছেন। কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখনও পাইনি। দেখা যাক কী হয়।”

তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে বা সাত দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করবো, দেখি ভারতের কি রিঅ্যাকশন পাওয়া যায়। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে-এরকম একটা কথা আসছে। দেখুক তারা পরীক্ষা নিরীক্ষা করে।”

‘তারেক রহমান কখন আসবেন সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে তার স্ত্রী ইতোমধ্যে এসেছেন। বেগম জিয়াকে আজকে লন্ডনে নেওয়া হচ্ছে না, হয়তো দুই-একদিন দেরি হতে পারে বলে জানতে পেরেছি’-উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা আরাকান আর্মিদের হাতে জেলেদের আটকের ব্যাপারে বলেন, তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা সম্ভব নয়। এজন্য যে তারা কোনো স্টেট নয়। স্টেট হিসেবে যেমন মিয়ানমার কর্তৃপক্ষ বা ভারত, থাইল্যান্ডের সঙ্গে করতে পারি কিন্তু তাদের সঙ্গে সেটা করতে পারি না। তবে যেহেতু আমাদের স্বার্থ রয়েছে সেহেতু ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা কমে বা আদৌ যেন না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চারদিনের সফরে শুক্রবার সকালে ঢাকা থেকে রংপুর পৌঁছান পররাষ্ট্র উপদেষ্টা। সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা রংপুরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন এবং শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলাপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host