1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

লটারির নামে প্রতারণা, আটক ১০

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৩১ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়ায় ক্র্যাচ কার্ডের মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে চক্রের মূল হোতাসহ ১০জনকে আটক করেছে থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ২০০ টাকাসহ ৬টি এলইডি মনিটর, ৬টি গ্যাসের চুলা, ১টি রাইচ কুকার, ৬টি ব্লেন্ডার, ৫টি স্পীকার, ৭টি স্কুল ব্যাগ ও ১৩০টি ক্র্যাচ কার্ড জব্দ করা হয়।

রোববার (২৮ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের নৌবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- রাজশাহীর বাঘা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ও চক্রের মূল হোতা সোহাগ আলী (২৫), চক্রের সদস্য রানা হামিদ (২২), মিলন হোসেন (২৮), হাসান আলী (২৬), রাসেল রানা (২৪), জনি হোসেন (২২), শ্রী সুমন (৩৬), চারঘাট থানার লক্ষীপুর গ্রামের ফারুক হোসেন (১৯), ডাকলা পাগলা পাড়া গ্রামের সাখাওয়াত হোসেন শান্ত (২০), গার্ড পাড়া গ্রামের শাকিল হোসেন (২৭)। এছাড়াও দুইজন পলাতক রয়েছেন। তারা হলো, ঢাকা গুলশানের খাইরুল ইসলাম (২৬), ও ঢাকা কোনাবাড়ি রেজাউল করিম (২৫)।

পুলিশ জানায়, প্রতারক চক্রের মূল হোতা সোহাগ আলী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা-উপজেলার গ্রাম অঞ্চলের বাড়ি বাড়ি গিয়ে আকর্ষণীয় পুরস্কার দেবার প্রলোভন দেখিয়ে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে (মাহিয়া ইলেকট্রনিক্স) নামক লটারির টিকিট বিক্রি করতো। গত রোববার রাতে ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া গ্রামে কয়েকজন ব্যক্তি লটারির টিকিট বিক্রি করছিল। এমন তথ্যের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ২০০ টাকাসহ ৬টি এলইডি মনিটর, ৬টি গ্যাসের চুলা, ১টি রাইচ কুকার, ৬টি ব্লেন্ডার, ৫টি স্পীকার, ৭টি স্কুল ব্যাগ ও ১৩০টি ক্র্যাচ কার্ড জব্দ করা হয়।

স্থানীয়রা জানায়, প্রথমে দুই শত টাকা দিয়ে লটারি কার্ডটি কিনতে হবে। তারপর লটারিতে থাকা স্ক্র্যাচ কার্ড ঘষলেই পণ্যের নাম ভেসে উঠবে। এই পণ্যে নিয়ে লাগবে ৬ হাজার ৫০০ টাকা।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host