1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৪৭ সময় দর্শন

রাজশাহী রেলওয়ে স্টেশনের যাত্রীদের বিশ্রামাগার থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন নারী মাদক কারবারি গ্রেপ্তার করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-৫। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য নিশ্চিত করেছে। সোমবার (৫ মে) রাত ৮ টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের যাত্রীদের বিশ্রামাগার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারীর নাম শারমিন (৩১)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামে।এসময় তার কাছে রাখা ১১৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শারমিনকে গ্রেপ্তার করা হয়। শারমিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী।

মাদক বিক্রির উদ্দেশ্যে দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শারমিনের  বিরুদ্ধে সিরাজগঞ্জ এর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় ২০১২ সালের ৩ মার্চ একটি মামলা বিচরাধীন আছে। তার কাছে থেকে একটি ফোন এবং দুইটি সিম কার্ড জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host