1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু

যুক্তরাজ্যে ১০ দিনের সফরে গেলেন মির্জা ফখরুল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২১১ সময় দর্শন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১০ দিনের সফরে আজ শনিবার (৩০ নভেম্বর) যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সকাল ৮টা ২০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা করেন তিনি। এ সফরে তার স্ত্রী রাহাত আরা বেগম সঙ্গে রয়েছেন।

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানকালে মির্জা ফখরুল রাজনৈতিক ও বিএনপির দলীয় কাজে ব্যস্ত থাকবেন। এ সময় লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেল সূত্রে এসব কথা জানা গেছে।

বিএনপি মিডিয়া সেলের এক সূত্র জানিয়েছেন, আগামী ১১ ডিসেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুলের দেশে ফেরার কথা রয়েছে। এই সফরে লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার দেখা হবে। তিনি দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, বেগম খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবেন। সেখান থেকে পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও যেতে পারেন।

এনটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host