1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

যুক্তরাজ্যে ফের কঠোর লকডাউন শুরু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৬২৮ সময় দর্শন

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যের লন্ডনসহ কয়েকটি শহরে আবারও কঠোর লকডাউন শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে এই লকডাউন শুরু হয়েছে।

এদিকে যুক্তরাজ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে বিমানের ফ্লাইট বাতিল করেছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম।

যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যের লন্ডন, সাউথইস্ট ইংল্যান্ড এবং ইস্ট ইংল্যান্ডে কঠোরভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। এর ফলে এসব এলাকার কোনো বাসিন্দা সহজে ঘর থেকে বাইরে হতে পারবেন না। লোকজন এক এলাকা থেকে অন্য এলাকায়ও যেতে পারবেন না।

যুক্তরাজ্যের এসব শহরে দুই সপ্তাহের জন্য লকডাউন কার্যকর করা হয়েছে। ১৯ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন হঠাৎ করেই লকডাউন ঘোষণা করেন। বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে দেশটিতে লকডাউন জারি করা হয়। এ বছর ঘরের মধ্যেই বড়দিন পালনের আহ্বান জানিয়েছেন বরিস জনসন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে গত এক সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজারের বেশি লোক। আর এই সময়ে নতুন করে সংক্রমণের শিকার হয়েছেন পৌনে দুই লাখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host