1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ উপেক্ষা করে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়: এটিএম আজহারুল ইসলাম পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা  স্বাধীনতা ও গণতন্ত্রের যাত্রাপথে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় চাটমোহর উপজেলা ও পৌর যুবদলের দুই শীর্ষ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  

”যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে”

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯৯ সময় দর্শন

“অবশ্যই যারা বিএনপি করেন, সিজদা করতে হবে তার পায়ে”- পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে লক্ষ্য করে এমন উদ্ভট মন্তব্য করেছেন বিএনপি নেতা রেজাউল করিম ওরফে টাইগার। তিনি পাবনার ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএপির প্রভাবশালী সদস্য।

সম্প্রতি তার দেয়া এমন বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওই বিএনপি নেতা। এ ঘটনায় তাকে ‘পাগল’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারা।

জানা গেছে, ২ জুলাই বিকালে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনকে স্বাগত জানিয়ে চাটমোহর উপজেলা ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য রাখছিলেন ভাঙ্গুড়ার ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম। বক্তব্যের একপর্যায়ে সিজদা নিয়ে এমন উদ্ভট মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, ‘আর যদি কেউ তার (তুহিনের) বিরুদ্ধে অপপ্রচার করেন বা তার সাথে থেকেও বিরোধিতা করেন, তার প্রতিফলও তারা পাবেন। তার কোনো বিকল্প নাই।’

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা মহান আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করতে পারি না। তার এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। এমন উদ্ভট বক্তব্যের জন্য তার ক্ষমা চাওয়া উচিত। তিনি আরও বলেন, তার মতো কিছু বিএনপি নেতাকর্মীদের জন্য আজ দলের বদনাম হচ্ছে।

এ বিষয়ে জানতে বিএনপি নেতা রেজাউল করিম টাইগারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, রেজাউল করিম কোনোভাবেই এমন বক্তব্য দিতে পারেন না। তার কাছ থেকে আমি বিষয়টি জেনে আপনাকে জানাবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host