1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

মোহনপুরে তিন হাজার লিটার মদ উদ্ধার, গ্রেপ্তার ৫

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২২৪ সময় দর্শন

রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনা ঝালপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫ লিটার চোলাই মদসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।রোববার এ অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ জুন) সকালে পাঠানো র‍্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার পাঁচজন হলেন- বেলনা ঝালপুকুর গ্রামের জগেন সরদার (৭০), রনজিৎ সরদার (৪২), মহাশয় মুর্মু (৩৫), বাপ্পি সরদার (২৮) ও রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁও দমদমা গ্রামের রফিকুল ইসলাম (৪০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বসতবাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণঘাতী চোলাই মদ তৈরির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব -৫ এর রাজশাহীর একটি দল অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৫ লিটার চোলাই মদ এবং মদ সংরক্ষণের কাজে ব্যবহৃত বিভিন্ন পাত্র জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা চোলাই মদ প্রস্তুতকারী ও ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন করে স্থানীয় যুবকদের কাছে ৫০ ও ১০০ টাকার ছোট বোতলে বিক্রি করে আসছিলেন। এই মাদক তৈরিতে ব্যবহৃত হচ্ছিল নিম্নমানের ও অপরিচ্ছন্ন কাঁচামাল।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সম্প্রতি চোলাই মদ সেবনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। একটি অসাধু চক্র অধিক মুনাফার আশায় এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host