1. admin@ddnnewsbd.com : admin : ddn newsbd
  2. mamahbubulalom@gmail.com : mahbubul alom : mahbubul alom
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রস্তুতি সভা পাবনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের মুখোমুখি এ্যাড. শিমুল বিশ্বাস এমপি ভাঙ্গুড়ায় চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা শামীম মোল্লার মোটরসাইকেল শোডাউন দুই মাসে ২২৫০টিরও বেশি ল্যাপটপ বিতরণ করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   ফরিদপুরে ১৫ লাখ টাকা ব্যয়ে হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ শুরু মাঠ পর্যায়ে সেবার লক্ষ্যমাত্রা অর্জনে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের গুরুত্বপূর্ণ সভা মুক্তিযুদ্ধের অগ্রদূত শহীদ জিয়ার ব্যবহৃত কিংবদন্তি মোটর গাড়িটি ইতিহাসের রাজশাক্ষী আন্দোলন পরিহার করে পোশাকশ্রমিকদের অবিলম্বে কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি পাবনা জেলা জামায়াতের নতুন আমীর অধ্যাপক নজরুল ইসলাম

মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৪৫৫ সময় দর্শন
মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

 

ভাঙ্গুড়া  প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে আনোয়ার হোসেন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর ) রাতের কোন এক সময় তার ফুফুর বাড়ী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙালা ইউনিয়নের প্রতাবে এ দুর্ঘটনা ঘটে। সে ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা খাঁপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও সে সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায় , সে গত রবিবার পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যায়।
সেখানে সোমবার রাতে খাওয়া দাওয়ার পর বাড়ীর একটি কক্ষে ঘুমাতে যায় । পরে অটোরিকশা চার্জারের সকেটে মোবাইল চার্জ শেষে সকালে সকেট হতে মোবাইল বিচ্ছিন্ন করতে গিয়ে উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহ শরীরে সঞ্চারিত হয়ে দূর্ঘটনার শিকার হন।

চাচা আলতাফ হোসেন জানান স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২০© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host